শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • নিষিদ্ধ পলিথিন বন্ধে যৌথবাহিনীর অভিযান শুরু, কোনও ছাড় নয়: পরিবেশ উপদেষ্টা

    নিষিদ্ধ পলিথিন বন্ধে যৌথবাহিনীর অভিযান শুরু, কোনও ছাড় নয়: পরিবেশ উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এখন থেকে আর কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানিয়েছেন, পলিথিন নির্মূলে অচিরেই যৌথবাহিনীর কঠোর অভিযান শুরু হবে।

    বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)।

    সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বারবার সতর্ক করার পরও যারা নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও সরবরাহ চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে এখন আর কোনো ছাড় থাকবে না। পরিবেশ রক্ষায় আইনের কঠোর প্রয়োগ হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অভিযান অব্যাহত থাকবে।

    সভায় সিদ্ধান্ত হয়, পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয়, প্রদর্শন, মজুদ, বিতরণ এবং পরিবহন—সব ক্ষেত্রেই আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কঠোর অভিযান পরিচালিত হবে।

    এ সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, অতিরিক্ত সচিব খন্দকার মাহাবুবুর রহমান, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, র‍্যাবের এডিজি (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ, আজিমপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ-উজ-জামান খান, র‍্যাব-১০ এর কমান্ডার মো. কামরুজ্জামান, ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম ও ফারুক আহমেদ, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ ও ডিসি লালবাগ মো. জসীম উদ্দিন।

    পরিবেশ উপদেষ্টা বলেন, এই অভিযানে প্রশাসন, স্থানীয় সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণের সমন্বয়ে একটি নিরবচ্ছিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। পরিবেশ রক্ষায় কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না।

    এদিকে একই দিন কিশোরগঞ্জ জেলার এক মোবাইল কোর্ট অভিযানে নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও বিপণনের অভিযোগে মামলা দায়ের ও পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার খুলে জব্দ করা হয়।

    পরিবেশ সংরক্ষণে সরকারের এই কঠোর অবস্থান ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন পরিবেশবিদরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন