শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • সবাই খুব অসহিষ্ণু হয়ে গেছে, পুলিশ নির্লিপ্ত নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

    সবাই খুব অসহিষ্ণু হয়ে গেছে, পুলিশ নির্লিপ্ত নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাম্প্রতিক সহিংস ঘটনার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ও তৎপর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

    শনিবার ঢাকা জেলা পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে তিনি বলেন, “মিটফোর্ডের ঘটনার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে। বর্তমানে সমাজে অসহিষ্ণুতা বাড়ছে, যা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে।”

    জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,   আইন যাতে কেউ নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে। 

    চাঁদপুরে মসজিদের ভেতর ইমামকে কোপানোর ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেখানে ইতোমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু ক্ষেত্রে সময় লাগছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কোথাও নির্লিপ্ত নেই।   

    সম্প্রতি পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদলের দুই পক্ষের মধ্যে সহিংসতায় এক ভাঙাড়ির ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার ঢাবি, বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল করেন। 

    এদিকে গতকাল শুক্রবার খুলনার একটি মসজিদে খুতবার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে এক ইমামকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এরইমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন