শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • সরকার মব জাস্টিস বরদাশত করে না: রিজওয়ানা হাসান

    সরকার মব জাস্টিস বরদাশত করে না: রিজওয়ানা হাসান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মব জাস্টিস নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট জানিয়ে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার কোনোভাবেই এ ধরনের আইনবহির্ভূত বিচার সহ্য করবে না।

    তিনি জানান, যেসব স্থানে মব জাস্টিসের ঘটনা ঘটেছে, সেসব জায়গায় দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে।

    আজ শনিবার সকালে সাভারে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে একদিনে এক লাখ চারাগাছ রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এই উপদেষ্টা। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন তিনি।

    উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সরকার বারবার তার অবস্থান পরিষ্কার করেছে। সেটা হচ্ছে, মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাশত করে না। এখন যে ঘটনাগুলো ঘটছে, সেগুলোর সাথে কোনো সরকার ও সরকারি দলের কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে, বিগত ৩/৪ মাস যখনই মব জাস্টিসের খবর পাওয়া গেছে সেখানেই আসামি গ্রেপ্তার করা হয়েছে। কোনো আসামি আর বের হতে পারেনি।’

    রিজওয়ানা হাসান বলেন, ‘বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা টেকসই করতে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। আমরা যদি প্রকৃতিকে ধ্বংস করি, প্রকৃতিও আমাদের রক্ষা করবে না।’ তিনি বলেন, ‘ঢাকা শহর ও আশপাশের এলাকার বায়ুদূষণ, শব্দদূষণ ও ধুলাবালির ভয়াবহতা রোধে আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে। গাছ লাগানো এই পরিবর্তনের পথের প্রথম ধাপ। শুধু চারাগাছ লাগালেই হবে না, তা রক্ষা করাও আমাদের দায়িত্ব।’

    উপদেষ্টা আরও বলেন, ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ন্ত্রণে সাভার ও আশপাশের এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করা হবে। উপদেষ্টা তাঁর বক্তব্যে ক্ষতিকর পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার রোধে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, যেখানে-সেখানে বর্জ্য পোড়ানো যাবে না। শব্দদূষণ রোধে তিনি গাড়ির হর্ন না বাজাতে ড্রাইভারদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ নয়, পরিবেশ ও প্রতিবেশ রক্ষার সকল কাজে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। 

    অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন