শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • সেন্টমার্টিন রক্ষায় পরিবেশবান্ধব টেকসই পরিকল্পনা চূড়ান্ত হচ্ছে: পরিবেশ উপদেষ্টা

    সেন্টমার্টিন রক্ষায় পরিবেশবান্ধব টেকসই পরিকল্পনা চূড়ান্ত হচ্ছে: পরিবেশ উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংকটাপন্ন সেন্টমার্টিন দ্বীপ রক্ষায় সরকার পরিবেশবান্ধব টেকসই পরিকল্পনা ও বিকল্প জীবিকায় গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, দ্বীপের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

    শনিবার (১৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

    উপদেষ্টা জানান, স্থানীয় দরিদ্র কৃষিজীবী পরিবারগুলোকে লবণ ও জলবায়ু সহনশীল ফসল চাষে সহায়তা দেওয়া হবে। প্রশিক্ষণ, প্রদর্শনী ও কারিগরি সহায়তার পাশাপাশি কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট উৎপাদনে উৎসাহ দেওয়া হবে। নারকেল গাছে জৈব বালাইনাশক ব্যবহারে প্রশিক্ষণ এবং হাঁস-মুরগি ও গবাদিপশু পালনে সহায়তা থাকবে। বাড়ির আঙিনায় ছোট নার্সারিও স্থাপন করা হবে।

    তিনি আরও বলেন, মাছ ধরার নিষিদ্ধ মৌসুমে খাদ্য সহায়তা বাড়ানো হবে এবং পরিবেশবান্ধব জালসহ টেকসই উপায়ে মাছ ধরার সরঞ্জাম সরবরাহ করা হবে।

    অতিরিক্তভাবে, স্থানীয় নারীদের জামা-কাপড় সেলাই, টুপি তৈরি, ধাত্রীবিদ্যা ও বিভিন্ন কারিগরি ট্রেডে (যেমন—কম্পিউটার, মোটর ড্রাইভিং, নৌযান চালনা, ইলেকট্রনিকস, হোটেল ম্যানেজমেন্ট) প্রশিক্ষণ দেওয়া হবে। স্থানীয় যুবকদের ট্যুর গাইড হিসেবে গড়ে তোলা এবং ‘পরিবেশ গার্ড’ গঠন করে প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে।

    সভায় ‘স্টাডিজ অ্যান্ড প্ল্যানিং’, ‘পরিবেশবান্ধব বিকল্প জীবিকা প্রকল্প’, ‘ইকো-ট্যুরিজম উন্নয়ন প্রস্তাব’ এবং ‘টেকসই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা’—এই চারটি বিষয়ে উপস্থাপনা ও আলোচনা হয়। জীববৈচিত্র্য সংরক্ষণে টেকসই পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

    সভায় উপস্থিত ছিলেন পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব মো. নাভিদ শফিউল্লাহ, ড. ফাহমিদা খানম ও মো. খায়রুল হাসান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. কামরুজ্জামান, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী প্রমুখ।

    এছাড়া কোস্ট গার্ড, ট্যুরিস্ট পুলিশ, সিইজিআইএস, মৎস্য অধিদপ্তরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও সভায় অংশ নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন