বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও দুই মাস বাড়লো

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও দুই মাস বাড়লো
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা আরও দুই মাস নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতে পারবেন। এই মেয়াদ বাড়িয়ে রোববার (১৩ জুলাই) নতুন প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলমান দায়িত্ব পালনের ধারাবাহিকতায় সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসির ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে।

প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত সারাদেশে এ ক্ষমতা কাজে লাগাতে পারবেন কমিশনপ্রাপ্ত সেনা কর্মকর্তারা।

এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্যা কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৯৯৮ এর ১২ (১) ও ১৭ ধারা অনুযায়ী সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সম-পদমর্যাদার কমিশন্ড কর্মকর্তারা (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সম-পদমর্যাদার কর্মকর্তারাসহ) সারাদেশে এই ক্ষমতা কাজে লাগাতে পারবেন।

ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারায় তাদের এই ক্ষমতা দেয়া হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন