বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • গোপালগঞ্জে অন্যায়কারীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

    গোপালগঞ্জে অন্যায়কারীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জে সহিংস ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, গোপালগঞ্জে যারা অন্যায় করেছেন তারা গ্রেফতার হবেন, এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।

    বৃহস্পতিবার (১৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ে। গত বুধবার (১৬ জুলাই) দিনভর জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততা উঠে এসেছে।

    গোয়েন্দা সংস্থার কাছে পূর্ব সতর্কতা ছিল কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, তবে এত ব্যাপক হবে, এমন পূর্বাভাস ছিল না।

    এনসিপি নেতাদের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এমন প্রশ্নে তিনি সংক্ষিপ্তভাবে বলেন, আপনিও তো অনেক কিছু বলতে পারেন। যার যার বক্তব্য, সে সে দেবে।

    ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সরকার কী পদক্ষেপ নিচ্ছে নতে চাইলে উপদেষ্টা জানান, কাল থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন