বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • এনসিপির নিবন্ধন আবেদনে ৬ ত্রুটি, সংশোধনে ইসির চিঠি

    এনসিপির নিবন্ধন আবেদনে ৬ ত্রুটি, সংশোধনে ইসির চিঠি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে আবেদন জমা দিয়েছে, তাতে ছয়টি গুরুত্বপূর্ণ ত্রুটি চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ঘাটতি নির্ধারিত সময়সীমার মধ্যে সংশোধন না করলে আবেদন বাতিল হতে পারে বলে জানিয়েছে কমিশন।

    ইসি সূত্র জানায়, সংশ্লিষ্ট ত্রুটিগুলো ৩ আগস্টের মধ্যে সংশোধন করে যথাযথ ও প্রমাণসাপেক্ষ দলিলাদিসহ পুনরায় দাখিলের নির্দেশ দিয়ে এনসিপিকে চিঠি দেওয়া হয়েছে।

    আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে এনসিপিসহ ১৪৪টি দল ইসিতে নিবন্ধনের আবেদন করেছে। আইন অনুযায়ী, দলীয় নিবন্ধনের জন্য নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হয়, যার প্রাথমিক যাচাই শেষে ইসি এসব ঘাটতি শনাক্ত করেছে।

    ইসির চিঠিতে বলা হয়, এনসিপির আবেদনে দলের সব কার্যকর জেলা ও উপজেলা দপ্তরের পূর্ণাঙ্গ তালিকা নেই। ঢাকা ও সিলেট জেলা কার্যালয়ের ভাড়ার চুক্তিপত্রে দলের নাম নেই, এমনকি কিছু উপজেলায় যথাযথ সংখ্যক সদস্যের উপস্থিতি নিশ্চিত করা যায়নি। কিশোরগঞ্জের ইটনা ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ভাড়ার দলিলে দলীয় ঠিকানা ও নাম অনুপস্থিত।

    এছাড়া, দলের তহবিলের পরিমাণ ও উৎস সংক্রান্ত তথ্য অসম্পূর্ণ রয়েছে। কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তপত্রে স্বাক্ষরের ঘাটতি এবং গঠনতন্ত্রে কেন্দ্রীয় সংসদীয় বোর্ড কর্তৃক প্রার্থী মনোনয়নের সুনির্দিষ্ট বিধান নেই বলেও জানায় ইসি।

    চিঠিতে আরও উল্লেখ করা হয়, দলের দলিলে ‘সংবিধান–পরিপন্থী কার্যক্রম নেই’ এমন প্রত্যয়নপত্র কিংবা ১৯৭২ সালের আন্তর্জাতিক অপরাধ আইন ও কোলাবোরেটর অর্ডারের অধীনে দণ্ডপ্রাপ্ত কেউ দলের সদস্য নয়—এই সংক্রান্ত ঘোষণাও অনুপস্থিত।

    এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে বলেন, “আমরা ইসির চিঠি পেয়েছি এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংশোধিত নথি জমা দেব।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন