শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫ এর কার্যক্রম উদ্বোধন

    সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫ এর কার্যক্রম উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’-এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ জুলাই) সকালে সেনাসদরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কার্যক্রমের সূচনা করেন।

    অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছাড়াও সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের শুরুতেই প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধে শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা সেনানীদের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে এবং ২০২৪ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

    পরে তিনি নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশ্যে বলেন, পদোন্নতির ক্ষেত্রে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণ, শৃঙ্খলা, সততা, আনুগত্য ও নিযুক্তিগত উপযুক্ততা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যায়ন করতে হবে। তিনি বিশেষভাবে নির্দেশ দেন, রাজনৈতিক মতাদর্শ নয়, বরং পেশাগত সাফল্যের ভিত্তিতে অফিসারদের পদোন্নতি নিশ্চিত করতে হবে।

    প্রধান উপদেষ্টা বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

    তিনি সেনাপ্রধান থেকে শুরু করে সকল সেনাসদস্যকে দেশের প্রয়োজনে আত্মত্যাগ ও দায়িত্ব পালনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

    অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, “শত ব্যস্ততার মধ্যেও উপস্থিত হয়ে এই পর্ষদ উদ্বোধন করায় আমরা কৃতজ্ঞ।”

    অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং সেনাসদরের পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন