শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • জাসাস চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত

    জাসাস চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

    তিনি তার বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনে চাঁদপুর জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ছাত্রদল ও মেহনতি মানুষসহ আন্দোলন সংগ্রাম করেছি। তার পরেই আমরা স্বৈরাচার আওয়ামী লীগের পতন করেছি। জুলাই আন্দোলনকে বিতর্কিত করার জন্য একটি রাজনৈতিক শক্তির আবির্ভাব হয়েছে। যারা ধর্মকে বিক্রি করে মানুষকে বিভ্রান্ত ও ভোটের আশা করছে।

    তিনি আরো বলেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা ধর্মকে বিকৃত করে রাজনীতি করবেন না, যার যার ধর্ম তাকে পালন করতে দেন। সকলে সজাগ থাকবেন। জুলাই আন্দোলনের মতো একটি মহৎ আন্দোলন যেন কেউ নস্যাৎ করতে না পারে। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের কাছে অনেক ভিডিও ফুটেজ আছে, কারা আন্দোলন সংগ্রামে ছিল। জুলাই আন্দোলনে চাঁদপুরের ৩১জন শহীদ হয়েছেন। এদের মধ্যে বেশির ভাগই হলো আমাদের জাতীয়তাবাদী দলের লোক। ফ্যাসিবাদের উন্থান আর এই বাংলার মাটিতে হতে দেয়া হবে না।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

    চাঁদপুর জেলা জাসাসের আহ্বায়ক রোটা. কাজী মাইনুল হক জীবনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোবারক হোসেন সিকদার ও যুগ্ম আহ্বায়ক রোটা. মো. মাকসুদুর রহমানের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডি এম শাহাজাহান, পৌর বিএনপির আহ্বায়ক মো. আক্তার হোসেন মাঝি, সদস্য সচিব অ্যাড. হারুনুর রশীদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, জেলা জাসাসের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রতন, পৌর জাসাসের আহ্বায়ক শাওন পাটওয়ারী, সদস্য সচিব সিয়াম খানসহ জেলা, পৌর জাসাসের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ