শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিএনপির জরুরি সহায়তার নির্দেশ

    মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিএনপির জরুরি সহায়তার নির্দেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া বহু ব্যক্তি দগ্ধসহ আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    দুর্ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিস, পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

    মর্মান্তিক এই ঘটনায় তাৎক্ষণিকভাবে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    সোমবার (২১ জুলাই) দুর্গটনার কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন তিনি। সেখানে তারেক রহমান লিখেছেন, মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা মর্মাহত। আমরা চাই যে, কোনও শিক্ষার্থীকে তাদের শিক্ষা, বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের সুবিধার্থে প্রতিষ্ঠানগুলিতে এই ধরনের আতঙ্কের মুখোমুখি হতে হবে না। 

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লিখেন, আমার আন্তরিক প্রার্থনা শোকসন্তপ্ত তরুণদের আত্মার সঙ্গে রয়েছে এবং আমি বিএনপির নেতা, কর্মী ও পেশাদারদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের একসঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

    এর আগে, বেলা ১টা নাগাদ বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে আছড়ে পড়ে। এটি বিমান বাহিনীর এফ-৭ বিজিআই(৭০১) মডেলের বলে জানা গেছে। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রশিক্ষণ বিমানটিতে আগুন ধরে যায়।

    সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে আরও যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন