শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল জুনিয়র শিক্ষার্থীদের

    বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল জুনিয়র শিক্ষার্থীদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান সরাসরি একটি ভবনে আঘাত হানে, যেখানে সে সময় স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল।

    প্রতক্ষদর্শী ও স্কুল সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ভবনটিতে নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ভবনটি মূলত জুনিয়র সেকশনের জন্য ব্যবহৃত হয়ে থাকে।

    এছাড়া, স্কুল শাখায় তখন নার্সারি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলমান ছিল। স্কুল ছুটির আগ মুহূর্ত বা ছুটি হবে হবে, এইরকম সময়ে এই দুর্ঘটনাটা ঘটেছে।

    হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকরাও।

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

    বিমানটি আকাশে ১৩ মিনিটের মতো উড্ডয়ন করে বলে জানা যায়।

    দুর্ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে। ভবনের অন্যান্য ফ্লোর থেকে বাচ্চাদের বের করে আনা হচ্ছে।

    এদিকে, ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

    এই দুর্ঘটনার শিকার অনেক শিক্ষার্থীকে ইতোমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী সায়েদুর রহমান বলেছেন, বার্ন ইনস্টিটিউটে ৬০ জন ভর্তি করা হয়েছে, আরও ১০-১৫ জনকে এখানে চিকিৎসা দেয়া সম্ভব। তারপর আরও রোগী আসলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে।

    এছাড়া, উত্তরা আধুনিক মেডিকেলে ৬০ জনের অধিক আহতকে আনা হয়েছে বলে জানা গেছে।

    ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এই দুর্ঘটনায় অন্তত দুইজন মারা গেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন