বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার
  • যারা নির্বাচন চায় না তাদের রাজনৈতিক দলের প্রয়োজন নেই: আমীর খসরু

    যারা নির্বাচন চায় না তাদের রাজনৈতিক দলের প্রয়োজন নেই: আমীর খসরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচনপ্রক্রিয়ায় বিশ্বাস না থাকলে তাদের রাজনৈতিক দলের অস্তিত্বেরই প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২১ জুলাই) বিকেলে চট্টগ্রামের কাজীর দেউরীস্থ বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

    ‘সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচারের প্রতিবাদে’ জাতীয়তাবাদী শ্রমিকদল এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি ছিলেন।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেন, ‘যারা নির্বাচন চায় না; নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদের রাজনৈতিক দল করার প্রয়োজন নেই; তারা প্রেসার গ্রুপ হিসেবে থাকলেই চলে।’

    আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যারা ব্যক্তিগত চরিত্র হননে নেমেছেন, রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে অশালীন মন্তব্য করছেন– বাংলাদেশের রাজনীতিতে তাদের কোনো ভবিষ্যৎ নেই।’

    বিএনপির এই নেতা আরও বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলার মানুষ পরিবর্তন চায়, আর সে জন্য নির্বাচন দরকার। যারা নির্বাচন চায় না তারা দেশের অশান্তি চায়।’

    বিক্ষোভ সমাবেশের পরে একটি মিছিল বের করে শ্রমিকদলের নেতাকর্মীরা। নানা পথ ঘুরে মিছিলটি চট্টগ্রাম নিউমার্কেটে গিয়ে শেষ হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন