শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • চলতি সপ্তাহে শেষ হতে পারে সংসদীয় সীমানা নির্ধারণের কাজ

    চলতি সপ্তাহে শেষ হতে পারে সংসদীয় সীমানা নির্ধারণের কাজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ চলতি সপ্তাহেই সম্পন্ন হতে পারে এবং চলতি মাসের মধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

    সোমবার (২১ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

    ইসি সচিব বলেন, সীমানা নির্ধারণের কাজ আগামীকাল (মঙ্গলবার) বা পরশুর (বুধবার) মধ্যে সম্পন্ন হতে পারে। এরপর আমরা এটি কমিশনের পরবর্তী বৈঠকে উপস্থাপন করব।  

    এই ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ৭৯টি আসন থেকে ছয় শতাধিক আবেদন জমা পড়েছে। সেগুলোর যাচাই-বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপর কারও দাবি বা আপত্তি থাকলে, তা শুনানি শেষে নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে। 

    ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে ইসি সচিব বলেন, খসড়া ভোটার তালিকায় যে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছেন, তার তালিকা আমরা এ মাসে প্রকাশ করব। খসড়া তালিকা প্রকাশে আর কোনও আইনি জটিলতা নেই।  

    ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রসঙ্গে তিনি বলেন, গত কমিশন সভার পর একজন কমিশনার বলেছিলেন- আমরা এটা (ইভিএম) আর ব্যবহার করব না। এখন এটির ভবিষ্যৎ নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটিই ইভিএম বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।  

    পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই পাঠানো চিঠি প্রসঙ্গে সচিব বলেন, পিবিআই আমাদের কাছে একটি চিঠি পাঠিয়েছে। তার ভিত্তিতে আমরা মাঠপর্যায় থেকে কিছু তথ্য সংগ্রহ করছি। তারা গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে মাঠপর্যায়ে দায়িত্বে থাকা ব্যক্তিদের তালিকা চেয়েছে। যারা তখন দায়িত্বে ছিলেন, তারাই জানেন তারা কে কোথায় দায়িত্ব পালন করেছেন। ইসি থেকে কেবল সেই তালিকাটি সরবরাহ করা হবে বলেও জানান আখতার আহমেদ। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন