বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার
  • উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক

    উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

    এ উপলক্ষে মঙ্গলবার (২২ জুলাই) দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চ এজলাসে বসেন। এসময় শুরুতেই মাইলস্টোন ট্রাজেডির ঘটনায় নিহত ও আহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।  

    প্রধান বিচারপতি বলেন, আপিল বিভাগের নিয়মিত বিচারকাজ চলবে। তবে এই নিহত আহতদের শ্রদ্ধায়। দুপুর ১ টার পর সুপ্রিম কোর্টে আর বিচারকাজ চলবে না। একই সঙ্গে হাইকোর্ট বিভাগের সব বেঞ্চকেও বিচারকাজ শুরুর আগে শ্রদ্ধা জানানোর নির্দেশ দেন প্রধান বিচারপতি।

    এর আগে সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-7 বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। 

    মর্মান্তিক এ বিমান দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ জনে। এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শতাধিক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন