বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার
  • সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, সব গেট বন্ধ

    সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, সব গেট বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিভিন্ন দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা, যার ফলে নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের সব প্রবেশদ্বার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

    সোমবার (২২ জুলাই) দুপুর সোয়া দুইটার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের ১ নম্বর প্রধান ফটকের সামনে অবস্থান নিলে কর্তৃপক্ষ সব গেট বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

    চলমান এইচএসসি পরীক্ষার্থী ও চলতি বছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বলে জানা গেছে। এছাড়া উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও রয়েছেন।

    এবার এইচএসসি পরীক্ষার্থীরা জানিয়েছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এত বড় বিমান দুর্ঘটনার পরও শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা বাতিল করতে গড়িমসি করেছে। তারা গভীর রাতে পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছে। ব্যর্থতার দায়ে আমরা শিক্ষা উপদেষ্টা এবং সচিবের পদত্যাগ দাবি করছি।

    শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিচ্ছেন। ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিচ্ছেন তারা। সচিবালয়ের ভেতরে গেটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। একই সঙ্গে গেটের সামনেও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।

    এছাড়া শিক্ষার্থীদের একটি দল ঢাকা বোর্ড হয়ে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। গত এসএসসি পরীক্ষায় যারা ফেল করেছে তাদের পুনঃমূল্যায়নের দাবি জানায় তারা।

    শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে সচিবালয়ে প্রবেশে সব গেট বন্ধ করে দেওয়ায় সচিবালয়ের ভেতর থেকে কোনো যানবাহন বের হতে পারছে না। ফলে সচিবালয়ের ভেতরে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। সচিবালয়ের সবগুলো গেট বন্ধ হয়ে যাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন