বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার
  • এখনও মাইলস্টোনে অবরুদ্ধ দুই উপদেষ্টা ও প্রেস সচিব

    এখনও মাইলস্টোনে অবরুদ্ধ দুই উপদেষ্টা ও প্রেস সচিব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উত্তরার মাইলস্টোন কলেজের সামনে হাজারো শিক্ষার্থীর বিক্ষোভের মুখে পরিস্থিতি শান্ত রাখতে কলেজ ভবনের ভেতরে ফিরে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার।

    মঙ্গলবার (২২ জুলাই) উত্তরার দিয়াবাড়ি মোড়ে মাইলস্টোন কলেজের সামনের সড়কে এই ঘটনা ঘটে।

    সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান। এরই পরিপ্রেক্ষিতে আজ সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও  শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। সাড়ে ৪ ঘণ্টার পরিদর্শন শেষে তারা কলেজ থেকে বের হওয়ার সময় বিক্ষোভরত শিক্ষার্থীদের বাধার মুখে পরে কলেজের ভেতরে চলে যান।

    এসময় শিক্ষার্থীরা কলেজের বাইরে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন, ‘এক দুই তিন চার....আসিফ নজরুল গদি ছাড়, শিক্ষা উপদেষ্টা গদি ছাড়।’ ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন।’

    তবে কলেজের সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন। নিহতদের মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট এবং একজন শিক্ষক। মঙ্গলবার (২২ জুলাই) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তবে দুপুরে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন মারা গেছে। আর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ১৬৫ জন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন