শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • যান্ত্রিক ত্রুটি : ঢাকাগামী ফ্লাইট মাঝপথ থেকে ফিরে গেল চট্টগ্রামে

    যান্ত্রিক ত্রুটি : ঢাকাগামী ফ্লাইট মাঝপথ থেকে ফিরে গেল চট্টগ্রামে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের মাত্র ২১ মিনিট পর যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার।

    বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৩৭ মিনিটে ফ্লাইট বিজি১৪৮ চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। কিন্তু যাত্রা শুরুর ২৭ মিনিট পর, সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামে ফিরে আসে। ফ্লাইটটিতে মোট ২৮৭ জন যাত্রী ছিলেন। তবে সৌভাগ্যক্রমে সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

    শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল জানান, ফ্লাইট বিজি১৪৮ মূলত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে আসে সকাল ৭টা ১৫ মিনিটে। সেখান থেকে অভ্যন্তরীণ যাত্রায় ঢাকার উদ্দেশে ছেড়ে গেলেও মাঝআকাশে যান্ত্রিক সমস্যার কারণে সেটি আবার ফিরে আসে।

    “বিমানটি বর্তমানে বিমানবন্দরের বে-৮ নম্বর স্থানে রয়েছে। ঠিক কী ধরনের যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল, তা এখনও জানা যায়নি,” বলেন ইব্রাহীম খলিল।

    ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরেডার২৪’-এর তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি শাহ আমানত বিমানবন্দর থেকে উড়িরচর উপকূলের কাছে পৌঁছে আবার ঘুরে ফিরে আসে। পুরো ফ্লাইটে আতঙ্ক ছড়ালেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত মান অনুযায়ী সব যন্ত্রাংশ পরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন