বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • গ্রেপ্তারের আগে কারণ জানানো বাধ্যতামূলক, পুলিশকে দিতে হবে পরিচয়

    গ্রেপ্তারের আগে কারণ জানানো বাধ্যতামূলক, পুলিশকে দিতে হবে পরিচয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের আগে পুলিশকে অবশ্যই গ্রেপ্তারের কারণ জানাতে হবে এবং নিজের পরিচয় প্রকাশ করতে হবে, এমন বিধান যুক্ত করে ফৌজদারি কার্যবিধিতে সংশোধনী আনা হয়েছে।

    সংশোধিত বিধান অনুযায়ী, এখন থেকে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে তার নাম, পদবি ও ইউনিটসহ পূর্ণাঙ্গ পরিচয় দিতে হবে। পাশাপাশি, গ্রেপ্তারের কারণ ও প্রেক্ষাপটও স্পষ্টভাবে জানাতে হবে।

    আজ বৃহস্পতিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংকালে এসব তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, গ্রেপ্তারের পর থানায় আনার ১২ ঘণ্টার মধ্যে আসামির পরিবার ও আইনজীবীকে অবহিত করতে হবে। গ্রেপ্তার ব্যক্তি অসুস্থ বোধ করলে তার চিকিৎসা ব্যবস্থা করতে হবে।

    আইন উপদেষ্টা বলেন, ‘এখন থেকে যে পুলিশ সদস্য গ্রেপ্তার করতে যাবেন, তাঁর যথাযথ আইডেনটিটি থাকতে হবে।

    নেমপ্লেট থাকতে হবে, আইডি কার্ড সঙ্গে থাকতে হবে এবং চাওয়ামাত্রই এসব দেখাতে হবে।’

    ৫৪ ধারায় পরিবর্তন আনা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, পুলিশের সামনে অপরাধ করেছে, এমন হয়ে থাকলে সে ক্ষেত্রে পুলিশ গ্রেপ্তার করতে পারবে। অথবা পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকলে তাকেও গ্রেপ্তার করতে পারবে। অনলাইনে বেইল বন্ড এবং ডিজিটাল সমনের ব্যবস্থা রাখা হয়েছে।

    আসিফ নজরুল আরো বলেন, মাইলস্টোন দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারকে সব ধরনের সহায়তা করবে সরকার। আগামীকাল সব ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের স্মরণে দোয়া প্রার্থনা করা হবে। দুজন শিক্ষিকাকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে বলেও জানানো হয়।

    এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক সম্পর্কিত ধারা বিলুপ্ত করা হয়েছে। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন