বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন

    মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে, প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে থেকে এ তথ্য জানানো হয়।

    শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এ ঘটনায় আহত আরও অন্তত ৫০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শুক্রবার বিকেল সোয়া ৪ টা পর্যন্ত মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে।

    এতে জানানো হয়, হতাহতদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটউটে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৫ জন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন, লুবনা জেনারেল হাসপাতালে ১ জন ও ইউনাইটেড হাসপাতালে ১ জনসহ মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে।

    আর, জাতীয় বার্ন ইনস্টিটউটে ভর্তি রয়েছেন ৪০ জন।

    এছাড়া, সম্মিলিত সামরিক হাসপাতালে ৮ জন, শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন ও জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে ১ জনসহ মোট ৫০ জন ভর্তি রয়েছেন। 
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন