বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • মাইলস্টোন স্কুলের ছাত্র জারিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

    মাইলস্টোন স্কুলের ছাত্র জারিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উত্তরায় বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জারিফ ফারহান (১৩)। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

    জারিফের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। সে মাইলস্টোন স্কুলের ছাত্র এবং হাবিবুর রহমান ও রাশেদা ইয়াসমিনের একমাত্র সন্তান ছিল।

    এর আগে শুক্রবার (২৫ জুলাই) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিক্ষার্থী আইমান (১০) ও মাকিন (১৩) মারা যায়। তাদের শরীরের যথাক্রমে ৪৫ শতাংশ ও ৭০ শতাংশ দগ্ধ ছিল।

    সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। রাজধানীর সাতটি হাসপাতালে এখনো ৪৮ জন আহত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

    নিহতদের মধ্যে:

    জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন ১৭ জন,

    সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল)–এ ১৫ জন,

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১ জন,

    লুবনা জেনারেল হাসপাতালে ১ জন (পরিচয় অজ্ঞাত),

    এবং ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন ১ জন।

    এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশজুড়ে। আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা কাজ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন