বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের আগেই গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।

    শনিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও জানান, এখনো সব অস্ত্র উদ্ধার হয়নি, তবে নির্বাচনের আগেই তা করা হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করতে হবে।

    তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সত্য তুলে ধরলে বিভ্রান্তি কমবে। রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে থাকবে, আর আমাদের দায়িত্ব সেই মাঠ নিরাপদ রাখা।

    জুলাইয়ে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের মামলাগুলোর বিষয়ে তিনি বলেন, বেশ কয়েকটি মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। তবে কিছু মামলায় উদ্দেশ্যমূলকভাবে লোকজনকে আসামি করায় জটিলতা দেখা দিয়েছে। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আমরা সতর্ক।

    এর আগে সিদ্ধিরগঞ্জের আদমজীতে র‍্যাব-১১ সদর দপ্তর পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গত এক মাসে ভারত থেকে প্রায় ১,৫০০ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে এর হার কিছুটা কমেছে।

    তিনি বলেন, নিজ দেশের নাগরিকদের ফেরত নিতে হবে, তা ১০ কিংবা ২০ বছর পর হলেও। কিন্তু রোহিঙ্গাদের পুশইন আমরা গ্রহণ করছি না—তাদের ফেরত পাঠানো হচ্ছে।

    উপদেষ্টা অভিযোগ করে বলেন, ভারত সরকার নিয়ম না মেনে কখনো নদীর পাড়ে, কখনো জঙ্গলে মানুষ রেখে যাচ্ছে। এটি গ্রহণযোগ্য নয়। আমরা এ বিষয়ে কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছি, কিছু ফলাফলও এসেছে।

    মোহাম্মদপুরের আলোচিত ছিনতাইয়ের ঘটনায় চারজনকে শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি। তিনজনকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া ফোন উদ্ধার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে, অপরাধীদের ছাড় দেওয়া হবে না, বলেন তিনি।

    এই সময় র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, তারেক আল মেহেদী ও ইসরাত জাহানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন