বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • অধিকাংশ দলই ক্ষমতার রাজনীতি করছে : মোমিন মেহেদী

    অধিকাংশ দলই ক্ষমতার রাজনীতি করছে : মোমিন মেহেদী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি ব্যতিত অধিকাংশ দলই ক্ষমতার রাজনীতি করছে, জনতার নয়। গত ১৩ বছর ধরে রাজপথে আছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা জনতার দাবি নিয়ে।

    ২৬ জুলাই বিকেলে নতুনধারা বাংলাদেশ এনডিবির ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।  ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক রুবেল আকন্দের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নিপুন মিস্ত্রী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহ আলম আল শাওন, কবি বিমল সাহা, মনোয়ারা আক্তার, আনোয়ার আকাশ প্রমুখ।

    সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী আরো বলেন, ২০১২ সালের ৩০ ডিসেম্বর আত্মপ্রকাশের পর থেকে অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার রাজপথে। অতিতে তৎকালিন সরকারের পৃষ্টপোষকতায়  যে সব অন্যায় হয়েছে, সেই সকল অন্যায়ের পথ ধরে ৫ আগস্ট তাদের পতন হলেও নব্য ফ্যাসিস্ট দেশকে ক্রমশ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। চলমান সরকারের ব্যর্থতার কারণে আজ জাতি অর্থনৈতিকভাবে-সামাজিকভাবে ও সাংস্কৃতিকভাবে হুমকির মুখে পড়ছে। আর এ কারণেই দেশে কথায় কথায় মব ইনজাস্টিসের ঘটনা ঘটছে, চাঁদাবাজি বেড়েছে, দুর্নীতিও কমেনি বরং সচিবালয়ের মত কেপিআইভূক্ত এলাকায় অগ্নিকা-ের মত ঘটনা ঘটছে; যা অতিতের সকল সময়ের চেয়েও আশঙ্কার জন্ম দিচ্ছে। এমতবস্থায় প্রয়োজন নীতির সাথে সুপরিকল্পিত পদক্ষেপ; যাতে অর্থর্নীতি ঘুরে দাঁড়ায়, ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তা না হলে জনগণ ঐক্যবদ্ধ হয়ে যাবে এবং প্রতিহত করবে তথাকথিত শিক্ষার্থীদের রাজনৈতিক দল ও সরকারের অপরাধী-দুর্নীতিবাজদেরকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন