বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • জাতীয় বার্ন ইনস্টিটিউট: ৪ জন আশঙ্কাজনক, ২ জন সুস্থ হয়ে ফিরলেন বাড়ি

    জাতীয় বার্ন ইনস্টিটিউট: ৪ জন আশঙ্কাজনক, ২ জন সুস্থ হয়ে ফিরলেন বাড়ি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মেহাম্মদ নাসির উদ্দিন।

    শনিবার (২৬ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

    ডা. নাসির উদ্দিন জানান, গুরুতর অবস্থায় থাকা চারজনকে আইসিইউতে রাখা হয়েছে। এছাড়া সিবিআর ক্যাটাগরিতে আছেন ৯ জন, যাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। বর্তমানে হাসপাতালটিতে এ দুর্ঘটনায় আহত ৩৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

    অপরদিকে, শারীরিক অবস্থার উন্নতির কারণে একই দুর্ঘটনায় দগ্ধ দুই শিক্ষার্থী রাফসি (১২) ও আয়ান খান (১২)-কে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

    তিনি আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যে আরও ১০ জন রোগীকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে যারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, তাদের বিষয়ে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন