বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • মাইলস্টোন ট্র্যাজেডি: বার্ন ইনস্টিটিউটে এখনো ভর্তি ৩৬, আইসিইউতে ৪ 

    মাইলস্টোন ট্র্যাজেডি: বার্ন ইনস্টিটিউটে এখনো ভর্তি ৩৬, আইসিইউতে ৪ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মোট ৫৬ জন দগ্ধ রোগী ভর্তি হয়েছেন। 

    এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৭ জনের। একজনকে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো এবং দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

    রোববার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য জানান।

    তিনি বলেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন ৩৬ জন চিকিৎসাধীন। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছে চারজন, হাই ডিফেনডেন্সি ইউনিটে (এমএইচডিইউ) চারজন, ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইস ডিইউ) ছয়জন, পিওডাব্লিউ (পুরুষ ওয়ার্ড) এ আটজন এবং কেবিনে ১৪ জন চিকিৎসাধীন।

    তিনি আরও বলেন, আমাদের ইউনিটে এখন পর্যন্ত ৫৬ জন রোগী এসেছেন। তাদের মধ্যে ১৭ জন মারা গেছেন। বর্তমানে ৩৬ জন ভর্তি রয়েছেন। একজনকে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রেফার করা হয়েছে এবং দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, গত ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন