বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলবে: চীনা রাষ্ট্রদূত

    যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলবে: চীনা রাষ্ট্রদূত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক (ট্যারিফ) নীতির প্রভাব বাংলাদেশের অর্থনীতির জন্য চ্যালেঞ্জ তৈরি করছে, যা দেশের সার্বভৌমত্ব ও টেকসই উন্নয়নের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ এই ধরনের বৈশ্বিক চ্যালেঞ্জ দৃঢ়ভাবে মোকাবিলা করতে সক্ষম।

    মঙ্গলবার (২৯ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

    রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা বাড়াতে পারে।

    বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, চীন বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। আমাদের লক্ষ্য একটি উন্নত, সমৃদ্ধ এবং সার্বভৌম প্রতিবেশি গড়ে তোলা। এই উদ্যোগ তৃতীয় কোনো পক্ষবিরোধী নয়। দক্ষিণ এশিয়ার কোনো দেশ এ নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেনি।

    তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন ও বাংলাদেশের চলমান আলোচনা প্রসঙ্গে চীনা রাষ্ট্রদূত বলেন, ঢাকা ও বেইজিং তিস্তা প্রকল্প নিয়ে কাজ করছে। এ প্রকল্প বাস্তবায়নে চীন এখনও আগ্রহী।  এখন সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে।

    আগামী জাতীয় নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, চীন বিশ্বাস করে, অন্তর্বর্তীকালীন সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন