বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • হাসিনার মতো অপরাধ পাকিস্তানি হানাদাররাও করেনি: আসিফ নজরুল

    হাসিনার মতো অপরাধ পাকিস্তানি হানাদাররাও করেনি: আসিফ নজরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচার প্রক্রিয়া আইন ও ন্যায়বিচারের যথাযথ অনুসরণে হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, এই বিচার ইতিহাসের এক অনিবার্য দায় ছিল।

    একই সঙ্গে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে ধরনের দমন-পীড়ন হয়েছে, তা অতীতে দেখা যায়নি। 

    আজ মঙ্গলবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই গণহত্যা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে ড. আসিফ নজরুল এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, গণহত্যার বিচারে কোনো অন্যায় বা গাফিলতি করিনি, বিচার নিয়ে আন্তরিকতায় কোনো কমতি নেই, আল্লাহ সাক্ষী।

    তিনি বলেন, শেখ হাসিনা ও তাঁর দোসররা বাংলাদেশে যে অপরাধ করেছে, আমি স্যরি,আমার মনে হয় ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীও এত জঘন্য অপরাধ করেনি। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা হয়েছে। আপনারা বলতে পারেন ২৫শে মার্চের কালো রাত্রি হয়েছে। অবশ্যই ২৫শে মার্চের কালো রাত্রিতে ভয়াবহ ঘটনা ঘটেছে। ওটাতো অন্য দেশের বাহিনী। আমরা স্বাধীনতা ঘোষণা করেছি তারপর।

    আসিফ নজরুল বলেন, একাত্তর সালে ডেডবডি পুড়িয়েছে এমন ফুটেজ দেখি নাই। একজন আহতকে নিয়ে যাচ্ছে এক বন্ধু সেখানে গুলি করা হয়েছে এমন ঘটনা কোনো মুক্তিযোদ্ধার মুখে শুনি নাই। এর বিচার যারা করবে না, তারা আল্লাহর কাছে দায়ী থাকবে।

    উপদেষ্টা আরও বলেন, এতবড় গণহত্যার পরও ফ্যাসিস্টদের কোনো অনুশোচনা নেই, এখনো চক্রান্ত করে চলছে। এমন ভাবে অকাট্য সাক্ষ্য রেখে যাব, চাইলেই কোনো সরকার গণহত্যার বিচারে শৈথিল্য করতে পারবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন