বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • শাহবাগে অবস্থান কর্মসূচি: জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবি

    শাহবাগে অবস্থান কর্মসূচি: জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই ঘোষণাপত্র ও সনদের পূর্ণ বাস্তবায়ন এবং তা স্থায়ী আইনি কাঠামোয় অন্তর্ভুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই আন্দোলনের আহতরা ও শহীদ পরিবারের সদস্যরা।

    বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন তারা। কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা প্ল্যাকার্ড, ব্যানারসহ বিভিন্ন স্লোগানে তাদের দাবির কথা তুলে ধরেন।

    অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করা না হলে আমরা কেউ এই শাহবাগ মোড় ছাড়বো না। প্রয়োজনে আমরণ কর্মসূচি দেয়া হবে। আগামী ১ ঘণ্টার মধ্যে এর প্রতিফলন দেখতে চাই। তা না হলে শাহবাগ মোড় থেকে আমরা যমুনা অভিমুখে যেতে বাধ্য হবো।

    এদিকে শাহবাগ মোড় অবরোধের কারণে যানচলাচল বন্ধ হয়ে গেছে। ফলে সড়কে অতিরিক্ত যানযট সৃষ্টি হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন