বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • আজকের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন

    আজকের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় ঐক্যমত কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, বৃহস্পতিবারের (৩১ জুলাই) মধ্যেই দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ করা হবে। এখনো যেসব বিষয় অমীমাংসিত রয়েছে, তা আজকের বৈঠকে নিষ্পত্তি করার লক্ষ্যে আলোচনা এগোচ্ছে।

    তিনি বলেন, “রাষ্ট্র সংস্কার সনদের চূড়ান্ত খসড়া খুব শিগগিরই অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। সেখান থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতেই সনদের চূড়ান্ত সংস্করণ প্রস্তুত করা হবে।”

    বেলা সাড়ে ১১টার কিছু পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা শুরু হয়। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

    ড. আলী রীয়াজ আরও বলেন, রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ৬টি কমিশনের সুপারিশগুলোর সারাংশগুলোর মধ্যে প্রাথমিকপর্যায়ে আলোচনায় ঐকমত্য হয়েছে। ১৩ বিষয়ে নোট অব ডিসেন্টসহ ঐকমত্য হয়েছে। বাকি অমীমাংসিত আলোচনাগুলো নিষ্পত্তির মাধ্যমে দ্বিতীয়পর্যায়ে আলোচনা শেষ হবে আজ।

    জানা গেছে, জুলাই সনদের পটভূমি খসড়া দেওয়া হয়েছে রাজনৈতিকদলগুলোর কাছে। সেগুলোর ওপর দলগুলোর সংশোধন নিয়ে কাজ করছে কমিশন। দলগুলোর পারস্পরিক আলোচনার মধ্যদিয়ে সমাধান হতে পারে বলেও আশা করা যাচ্ছে। আজই আলোচনা শেষ করতে চায় কমিশন।
     
    এরপর চূড়ান্ত খসড়া তৈরি করে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে, সেখানে দলগুলো স্বাক্ষর করবে। বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা করবে দলগুলো। আজকে যেভাবেই হোক আলোচনা শেষ হবে বলেও জানা গেছে।
     
    আরও জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচন, ক্ষমতা ও দায়িত্বসহ ৭টি বিষয়ে আলোচনা হবে ঐকমত্য কমিশনের শেষ দিনে। বেলা সাড়ে ১১টার পর অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে এ আলোচনা শুরু হয়।

    গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২২তম দিনের সংলাপে সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধিতে ঐকমত্য হয়েছে বলে ঘোষণা করেছে কমিশন। বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব গতকালের আলোচনায় উঠলেও সিদ্ধান্ত হয়নি। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন