বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ৩ আগস্ট ছাত্র সমাবেশ ঘিরে ছাত্রদলের ৬ নির্দেশনা

    ৩ আগস্ট ছাত্র সমাবেশ ঘিরে ছাত্রদলের ৬ নির্দেশনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ৩ আগস্ট শাহবাগে অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহাসিক ছাত্র সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের জন্য ৬ দফা নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

    শুক্রবার বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এই নির্দেশনায় অংশগ্রহণকারীদের শৃঙ্খলা রক্ষা, দায়িত্বশীল আচরণ এবং সমাবেশ সুশৃঙ্খল রাখতে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

    নির্দেশনাগুলো হলো—

    এক. সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড বহন করা যাবে না।

    দুই. কেন্দ্রীয়ভাবে নির্ধারিত স্থানে প্রতিটি ইউনিটকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে থাকতে হবে।

    তিন. কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালের মধ্যবর্তী গলি হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহনের চলাচলে সহযোগিতা নিশ্চিত করতে হবে।

    চার. সমাবেশের দিন কোনো ইউনিটের যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না।

    পাঁচ. কোনো ব্যক্তি বা ইউনিট আলাদা শোডাউন বা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করতে পারবে না।

    ছয়. সমাবেশ শেষে নির্ধারিত স্থানের চারপাশ পরিষ্কার করে শৃঙ্খলাভাবে স্থান ত্যাগ করতে হবে।
    ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সুশৃঙ্খলভাবে সফল সমাবেশ আয়োজনের জন্য এই নির্দেশনাগুলো কঠোরভাবে মানতে হবে।

    ছাত্রদল সূত্রে জানা গেছে, শাহবাগে আয়োজিত এই সমাবেশে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন