বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের আগেই প্রকাশ হতে পারে: মাহফুজ আলম

    জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের আগেই প্রকাশ হতে পারে: মাহফুজ আলম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, বহু আলোচিত জুলাই ঘোষণাপত্র ৫ আগস্ট কিংবা তার আগেই প্রকাশিত হতে পারে।

    শনিবার (২ আগস্ট) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত পুনর্জাগরণ র‌্যালির সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    এর আগের দিন রাতে, অর্থাৎ ১ আগস্ট দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম লেখেন, “জুলাই ঘোষণাপত্র এখন আর ধারণা নয়, এটি বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই এটি প্রকাশিত হবে। যারা এই ইস্যুকে গণআকাঙ্ক্ষার জায়গায় নিয়ে গিয়ে বাস্তবায়নের পথ সহজ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।”

    প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে “জুলাই ঘোষণাপত্র” অন্যতম আলোচ্য বিষয়ে পরিণত হয়। অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে এর চূড়ান্ত খসড়া সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন