বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • সমাবেশ ঘিরে ঢাকার রাস্তায় সকাল থেকেই দুর্ভোগ

    সমাবেশ ঘিরে ঢাকার রাস্তায় সকাল থেকেই দুর্ভোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ রোববার (৩ আগস্ট) রাজধানীতে একযোগে তিনটি রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে। ছাত্রদল, এনসিপি ও সাইমুম শিল্পী-গোষ্ঠীর পৃথক কর্মসূচির কারণে ঢাকার বিভিন্ন এলাকায় যানজট চরম আকার ধারণ করেছে, বিশেষ করে ভুগছেন কর্মজীবী ও শিক্ষার্থীরা।

    ছাত্রদলের শাহবাগে ‘ছাত্র সমাবেশ’, এনসিপির শহিদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ এবং সাইমুম শিল্পী-গোষ্ঠীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানের কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়।

    এদিকে আজ সপ্তাহের প্রথম কর্মদিবস এবং একই সঙ্গে এইচএসসি ও বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সড়কে যাত্রী ও যানবাহনের চাপ আরও বেড়ে যায়। সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে রাজধানীর শ্যামলী, কল্যাণপুরসহ বিভিন্ন এলাকায় যানজটের তীব্রতা স্পষ্ট হয়ে ওঠে।

    শ্যামলীতে বাসের অপেক্ষায় থাকা চাকরিজীবী ফরহাদ হোসেন বলেন, গাড়িতে পা রাখার জায়গা নেই। আবার যানজটের কারণে গাড়িতে উঠলেও সময়মতো পৌঁছানো অনিশ্চিত।

    সিএনজি চালক রুবেল জানান, টেকনিক্যাল থেকে শ্যামলী আসতেই ৩৫ মিনিট লেগেছে, যেখানে স্বাভাবিক সময়ে সর্বোচ্চ ১০ মিনিট লাগতো।

    এমন পরিস্থিতিতে যান চলাচল স্বাভাবিক রাখতে ডিএমপি গতকাল শনিবার (২ আগস্ট) একটি গণবিজ্ঞপ্তি জারি করে। এতে যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচলের অনুরোধ জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, সমাবেশ চলাকালে শাহবাগ, শহিদ মিনার, ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যান চলাচল সীমিত থাকবে। এজন্য নগরবাসীকে নিচের বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন