শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঠামোগত সংস্কার প্রয়োজন: সাখাওয়াত হোসেন

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঠামোগত সংস্কার প্রয়োজন: সাখাওয়াত হোসেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশ ও প্রশাসন কাঠামোগত দুর্বলতায় ভুগছে, যার প্রভাব পড়ছে কাজের দক্ষতায়।

    রোববার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, “বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এটা ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং কাঠামোগত দুর্বলতার প্রতিফলন। সময় এসেছে এই স্ট্রাকচার সংস্কার করে নতুনভাবে ভাবার।”

    এ সময় সাখাওয়াত হোসেন বলেন, ‘আপনারা নেতা হয়েছেন তা কিন্তু শুধুমাত্র ভোটের জন্য না। আপনাকে নেতা করা হয়েছে যেন আপনি তাদেরকে সঠিক পথে চালিত করতে পারেন। আপনি যদি বেঠিক পথে চালান, তাহলে আমাদের দেশের কমপ্লিট স্ট্রাকচার ভেঙে পড়বে, সমস্ত ব্যবস্থা ভেঙে পড়বে, ডিস্ট্রিক্ট ব্যবস্থা থেকে শুরু করে সবটা ভেঙে পড়বে। এটাকে ৮ মাসে, ১০ মাসে বা এক বছরে ঠিক করা সম্ভব নয়।’

    উপদেষ্টা বলেন, ‘আপনারা প্রায়ই শুনেন, পুলিশ-প্রশাসন ঠিকমতো কাজ করছে না। তারা কাজ করবে কী করে, কারণ স্ট্রাকচারটাই শেষ। আইনের স্ট্রাকচার শেষ, প্রশাসনের স্ট্রাকচার শেষ। আপনাদেন নায্য দাবি দাওয়ার জন্য আপনারা আবেদন করতে পারেন। জেলা প্রশাসক যদি না শুনে, তাহলে আমার মন্ত্রণালয়ের দরজা আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে।’

    রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর ও স্থানীয় প্রশাসন ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মন্ডল, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২২ জনের হাতে ১২ লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন