শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • নৈরাজ্য ঠেকাতে চিরুনি অভিযান, গোয়েন্দা নজরদারি বেড়েছে

    নৈরাজ্য ঠেকাতে চিরুনি অভিযান, গোয়েন্দা নজরদারি বেড়েছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি আগস্ট মাসকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালাচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা—এমন আশঙ্কায় রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

    অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করা হতে পারে বলে গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে প্রাথমিক ইঙ্গিত পাওয়ার পরই আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতিমূলক পদক্ষেপ নিয়েছে।

    সম্প্রতি পতিত সরকারের নেতাকর্মীদের ঢাকায় ‘গোপন বৈঠক’ এবং এর সঙ্গে সেনা কর্মকর্তার জড়িত থাকার খবরে দেশজুড়ে নানা আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনার পর নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে আওয়ামী লীগের ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছৈ। 

    ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, আবাসিক হোটেল, মেস এবং নেতাকর্মীদের ফ্ল্যাটে অভিযান চলছে। এ ছাড়া নাশকতা চলতে পারে এমন বস্তি এলাকায়ও নজরদারি এবং চিরুনি অভিযান চলছে। পুরো আগস্ট মাসজুড়ে এই অভিযান চলবে।

    গোয়েন্দা সূত্রে জানা গেছে, আগামী এক সপ্তাহ আবাসিক হোটেলগুলোতে অভিযান চলবে। ঢাকার বাইরে থেকে কেউ হোটেলে অবস্থান করলে পরিচয়পত্র দেখে সুনির্দিষ্ট কারণ না জানাতে পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    অন্যদিকে, আওয়ামী লীগ কর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিক নামে এক সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

    রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম জানান, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা হচ্ছে, এমন আশঙ্কায় চিরুনি অভিযান শুরু হয়েছে। পুরো আগস্ট মাস এ অভিযান চলবে।আমাদের প্রতিটি টিম, থানা ও ইউনিট কাজ করছে।

    তিনি বলেন, আবাসিক হোটেল, ছাত্রাবাস, মেস ও বস্তিগুলোকেও নজরদারির আওতায় আনা হয়েছে, যেখান থেকে গোপনে তৎপরতা চালানো হতে পারে। চিরুনি অভিযান চলছে।

    ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে অনেকেই পরিকল্পিতভাবে কার্যক্রম করছে। তবে, আমরা সজাগ রয়েছি। গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। যাদের বিরুদ্ধে নাশকতার চেষ্টায় জড়িত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। 

    র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী জানান, আগস্ট ঘিরে যেকোনো নাশকতা ঠেকাতে র‍্যাব তৎপর রয়েছে। ঢাকায় অতিরিক্ত চেকপোস্ট ও পেট্রলিং বাড়ানো হয়েছে।

    উল্লেখ্য, গত ৮ জুলাই বসুন্ধরা-সংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ গোপন বৈঠকের আয়োজন করে। দিনভর বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে অংশ নেন ৩০০ থেকে ৪০০ জন। সেখানে তারা সরকারবিরোধী স্লোগান দেন।

    ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নির্দেশ পেলে সারাদেশ থেকে ঢাকায় লোক জড়ো করা, শাহবাগ মোড় দখল করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত করার মতো পরিকল্পনা করা হয় সেখানে। এই ঘটনায় ভাটারা থানায় একটি মামলা করা হয়। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন