শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • স্বাধীনতার পর কাঙ্ক্ষিত হয়নি আইন-শৃঙ্খলা পরিস্থিতি: স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বাধীনতার পর কাঙ্ক্ষিত হয়নি আইন-শৃঙ্খলা পরিস্থিতি: স্বরাষ্ট্র উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে এখনও বড় চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধারাবাহিক উন্নয়নের মধ্য দিয়ে এগোলেও কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেনি।

    সোমবার (৪ আগস্ট) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার চলে যাবার পর থেকে এক বছরে অবশ্যই আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, যদিও কাঙ্ক্ষিত অবস্থায় যাওয়া সম্ভব হয়নি। স্বাধীনতার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি কখনোই কাঙ্ক্ষিত অবস্থায় আসেনি। এই সরকার চেষ্টা করছে, আগামীতে যে সরকার আসবে তারা হয়তো আরও ভাল করবে।

    উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা বিষয়ে বিশেষ অবস্থা নির্বাচন পর্যন্তই চলবে। পুলিশের লুট হওয়া অস্ত্রের সব এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। 

    তিনি বলেন, নির্বাচনে কে অংশ নেবে বা নেবেনা, তা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। নির্বাচনে যথাযথ দায়িত্ব পালন করবে আইন-শৃঙ্খলা বাহিনী।

    তিনি আরও বলেন, সব দলকেই প্রটেকশন দেয়া হচ্ছে। যারা বেশী ভার্নারেবল তাদের বেশী দেয়া হচ্ছে, যারা কম তাদের কম দেয়া হচ্ছে। কারা কেমন ভার্নারেবল তা বিভিন্ন এজেন্সি ঠিক করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন