শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • তারেক রহমানের স্বপ্নের পথেই এগোচ্ছে বিএনপি: মির্জা ফখরুল

    তারেক রহমানের স্বপ্নের পথেই এগোচ্ছে বিএনপি: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অর্থনীতি ও রাজনীতির বিষয়ে যে ভিশন তুলে ধরছেন, তা দেশের ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। তিনি বলেন, “তারেক রহমান আমাদের যে স্বপ্ন দেখাচ্ছেন, তা শুনে আমার মনে পড়ে যায় মার্টিন লুথার কিংয়ের সেই বিখ্যাত উক্তি—‘আই হ্যাভ অ্যা ড্রিম’। আজ আমরা বলতে পারি—তারেক রহমান হ্যাজ অ্যা ড্রিম।”

    সোমবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবদল আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন: আমার না বলা কথা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মির্জা ফখরুল আরও বলেন, “তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমরা সেই স্বপ্নকে সামনে রেখে গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে যাচ্ছি এবং এই লড়াইয়ে জয়ী হব।”

    তিনি বলেন, এটাকে কাকতালীয় বলবো নাকি ভবিতব্য বলব জানি না। যখনই দেশ ধ্বংসপ্রাপ্ত হয়, অর্থনীতি ধ্বংস হয়ে যায় তখনই বিএনপির ওপর দায়িত্ব এসে পড়ে সেটিকে পুনর্গঠন করার। প্রতিটি সময়ে তাই ঘটেছে। আজ আবার হয়তো বা বিএনপিকেই সেই দায়িত্ব নিতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

    দেশে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আজ দেশে অস্থিরতা তৈরি করার একটি ষড়যন্ত্র চলছে। যেন বাংলাদেশের গণতন্ত্র সঠিকভাবে প্রতিষ্ঠিত না হয়। বিএনপি, যুবদল, ছাত্রদল যতদিন টিকে থাকবে ততদিন গণতন্ত্রকে ধ্বংস করার কোনো শক্তি বাংলাদেশে দাঁড়াতে পারবে না।

    এসময় তিনি তার বক্তব্যে বিএনপির শাসনামলের সাফল্যের বিভিন্ন গল্প তুলে ধরেন। তিনি দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে দৃঢ় প্রত্যয়ে কাজ করার আহ্বান জানান। শেষে আয়োজনের জন্যে যুবদল নেতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন