শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির বাণী

    ফ্যাসিবাদের মূলোৎপাটন করে ‘জুলাইয়ের চেতনা’ কার্যকর করতে হবে

    ফ্যাসিবাদের মূলোৎপাটন করে ‘জুলাইয়ের চেতনা’ কার্যকর করতে হবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক বাণীতে বলেছেন, একটি শান্তি ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদী মূলোৎপাটন করে ‘জুলাইয়ের চেতনা’কে পূর্ণরূপে বাস্তবায়ন করা অপরিহার্য। জুলাই গণ–অভ্যুত্থানের পরবর্তীতে রাষ্ট্র ব্যাপক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। এই সংস্কারগুলোর মাধ্যমে গণ–অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে এবং গণতান্ত্রিক উত্তরণের পথে একটি ন্যায় ও সাম্যের ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ে উঠবে।

    সোমবার (৪ আগস্ট) অন্তর্বর্তী সরকার প্রধানের উপদেষ্টা কার্যালয় থেকে রাষ্ট্রপতির এই বাণী গণমাধ্যমে পাঠানো হয়। বাণীতে তিনি বলেন, জুলাই গণ–অভ্যুত্থান দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ ও ভোটাধিকার হরণের মতো সকল অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও সাধারণ জনগণের জোরালো প্রতিরোধ ছিল। এই বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই ছিল এই অভ্যুত্থানের প্রধান উদ্দেশ্য।

    রাষ্ট্রপতি শ্রদ্ধাভরে স্মরণ করেন জুলাই গণ–অভ্যুত্থানের সকল শহীদদের, যাঁরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি আহত, পঙ্গুত্বগ্রস্থ ও দৃষ্টিশক্তি হারানো যোদ্ধাদের ত্যাগ ও অবদানকেও গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। শহীদ পরিবার ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের পবিত্র কর্তব্য এবং এর প্রতি রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।

    বাণীতে তিনি বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের মুক্তিকামী ছাত্র, শ্রমিক ও জনতাকে অভিনন্দন জানাই, যারা বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করে ২০২৪ সালের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন