শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • শেখ হাসিনার দেশত্যাগ ও সরকার পতনের মধ্য দিয়ে ইতিহাসের মোড় ঘোরানো ৫ আগস্ট

    শেখ হাসিনার দেশত্যাগ ও সরকার পতনের মধ্য দিয়ে ইতিহাসের মোড় ঘোরানো ৫ আগস্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৪ সালের ১ জুলাই শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন দ্রুতই গণআন্দোলনে রূপ নেয় এবং ৩ আগস্টে এসে তা সরকার পতনের এক দফা দাবিতে পরিণত হয়। ৪ আগস্ট রাজধানীসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে নজিরবিহীন সহিংসতা, যা রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থির করে তোলে।

    পরদিন, ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে লাখো মানুষ অংশ নেয়, যা আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। ওই দিন দুপুর আড়াইটার দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা একটি সামরিক বিমানে করে দেশ ত্যাগ করেন। তাঁদের প্রস্থান রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করে।

    পটভূমি ও আন্দোলনের ধারা ‘৩৬ জুলাই’র জন্ম: আন্দোলনকারীরা ঘোষণা দেন—দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই চলবে। এতে ৫ আগস্ট হয়ে ওঠে ‘৩৬ জুলাই’, যেদিন ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়গাঁথা রচিত হয়।

    কারফিউ ভেঙে লাখো জনতার ঢাকামুখী যাত্রা: উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ীসহ রাজধানীর প্রবেশপথগুলো দিয়ে জনস্রোত ঢুকে পড়ে। আইন-শৃঙ্খলা বাহিনী প্রতিহত করতে ব্যর্থ হয়।

    সরকার পতনের আভাস: দুপুর সোয়া ১টায় আইএসপিআর জানায়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে বক্তব্য দেবেন। এরপরই স্পষ্ট হয়, সরকার পতনের ঘণ্টা বেজে গেছে।

    সেনাপ্রধানের ভাষণ ও অন্তর্বর্তী সরকার বিকেলে সেনাপ্রধান জানান, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব হত্যা-সহিংসতার বিচার হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

    বৈঠকে বিএনপি, জামায়াত, হেফাজত, গণসংহতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন দলের ও শ্রেণির প্রতিনিধিরা অংশ নেন। রাতেই বঙ্গভবনে রাষ্ট্রপতির সভাপতিত্বে সর্বদলীয় বৈঠকে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

    নতুন পথচলার ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্য: রাত সোয়া ৯টায় নাহিদ ইসলাম বলেন, ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হবে।

    বিএনপির অবস্থান: দলের চেয়ারপারসন খালেদা জিয়া জনগণকে শান্ত থাকার আহ্বান জানান।

    সহিংসতা ও প্রাণহানি ৫ আগস্ট সহিংসতা: ঢাকাসহ বিভিন্ন জেলায় সংঘর্ষ ও পুলিশের গুলিতে নিহত হন অন্তত ১০৯ জন। আগের দিন ৪ আগস্ট প্রাণ হারান আরও ১১৪ জন।

    ৪৪ জেলায় সহিংসতা: ৫ আগস্ট রাত পর্যন্ত অন্তত ৪৪ জেলায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ হয়। ৯ মন্ত্রী ও ২৭ সংসদ সদস্যের বাড়িতে হামলার খবর দেয় গণমাধ্যম।

    নতুন সূচনার ঘোষণা কারফিউ প্রত্যাহার: আইএসপিআর জানায়, ৬ আগস্ট ভোর ৬টা থেকে কারফিউ তুলে নেওয়া হবে। সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও কারখানা খোলা থাকবে।

    ইন্টারনেট চালু: দিনের বেলা মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট পুনরায় চালু হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন