শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • সংবিধানের তপশিলে থাকবে ‘জুলাই ঘোষণাপত্র’: প্রধান উপদেষ্টা

    সংবিধানের তপশিলে থাকবে ‘জুলাই ঘোষণাপত্র’: প্রধান উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের এক বছর পূর্তির দিনে ‘জুলাই ঘোষণাপত্র’ আনুষ্ঠানিকভাবে পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত অনুষ্ঠানস্থলে প্রধান উপদেষ্টা উপস্থিত হন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সদস্যরা।

    ঘোষণাপত্র পাঠকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘৭২ এর সংবিধানের অপপ্রয়োগ করে জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। ছাত্র গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে, পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তপশিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে।’

    তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে সব শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদ পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সব আইনি সুরক্ষাও দেওয়া হবে।’

    বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-সহ বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন ওই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হয়।

    গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তীব্র জনরোষ থেকে বাঁচতে পালিয়ে ভারতে চলে যান। তারপর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ড. ইউনূসের নেতৃত্বে পরিচালিত এ সরকার জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন