শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • নো-ফ্লাই জোনে’ ২৬৩টি অবৈধ উঁচু ভবন: বেবিচক চেয়ারম্যান

    নো-ফ্লাই জোনে’ ২৬৩টি অবৈধ উঁচু ভবন: বেবিচক চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও পুরাতন বিমানবন্দরের আশপাশে নির্ধারিত ‘নো-ফ্লাই জোন’ এলাকায় অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে অন্তত ২৬৩টি উঁচু ভবন।

    বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান সংস্থার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

    তিনি বলেন, ‘ভবন ভাঙার বা অপসারণের ক্ষমতা আমাদের নেই। তবে রাজউককে আমরা একাধিকবার চিঠি দিয়ে জানিয়েছি। এখন এসব ভবনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে রাজউকের।’

    বেবিচক চেয়ারম্যান আরও জানান, গত এক দশকে এসব ভবন নির্মাণ করা হয়েছে বেবিচকের অনুমোদন ছাড়াই।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন এলাকায় অনুমোদনবিহীন কোনো ভবন নেই। ঐ এলাকায় সর্বোচ্চ ১৫০ ফুট উচ্চতার ভবন নির্মাণের অনুমতি রয়েছে এবং নির্মিত ভবনগুলোর সর্বোচ্চ উচ্চতা ১৩৫ ফুটের মধ্যে রয়েছে বলে জানান তিনি।’

    তৃতীয় টার্মিনাল চালু বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ হয়নি। তবে খুব শিগগিরই পুরোপুরিভাবে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে প্রস্তুতি চলছে।’

    তিনি আরও বলেন, ‘তৃতীয় টার্মিনালের অপারেশন পরিচালনার জন্য একটি জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা চলছে। সমঝোতায় পৌঁছাতে পারলে উভয় পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সই হবে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন