শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • জলবায়ু অর্থায়ন সক্রিয় করতে কৌশলগত হাতিয়ার হিসেবে স্বচ্ছতা

    জলবায়ু অর্থায়ন সক্রিয় করতে কৌশলগত হাতিয়ার হিসেবে স্বচ্ছতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্যারিস চুক্তির আওতায় স্বচ্ছতা শুধু একটি প্রতিবেদন দাখিলের আনুষ্ঠানিকতা নয়-বরং এটি একটি কৌশলগত হাতিয়ার, যা দেশগুলোকে জলবায়ু লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় অর্থায়ন আহরণে সহায়তা করে।

    ২০২৫ সালে যখন বিভিন্ন দেশ তাদের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসিএস) হালনাগাদ করছে, ঠিক তখনই ইউএন ক্লাইমেট চেঞ্জ-এর #Together4Transparency উদ্যোগ এবং সেন্টার ফর চলীন এয়ার পলিসি-এর যৌথ অংশীদারিত্বে একটি নতুন কেস স্টাডি প্রকাশিত হয়েছে, যেখানে দেখানো হয়েছে-দৃঢ় স্বচ্ছতা ব্যবস্থা কীভাবে জলবায়ু অর্থায়ন সক্রিয় করতে পারে এবং বৈশ্বিক কার্যক্রমকে এগিয়ে নিতে পারে।

    স্বচ্ছতা অর্থায়ন আহরণের চাবিকাঠি
    গবেষণাটি দেখায়-যখন কোনো দেশ স্বচ্ছতাকে তাদের জলবায়ু প্রতিবেদনের মূল কাঠামোতে অন্তর্ভুক্ত করে, তখন তারা বিনিয়োগের সুযোগ চিহ্নিত করতে, অর্থায়নের ঘাটতি শনাক্ত করতে এবং সরকারি ও বেসরকারি উভয় উৎস থেকে অর্থায়ন আকর্ষণে অধিক সফল হয়।

    স্বচ্ছতা কাঠামোগুলোকে জাতীয় অগ্রাধিকার ও সক্ষমতার সঙ্গে সমন্বয় করে দেশগুলো তাদের অগ্রগতি এবং অর্থের প্রয়োজনীয়তা সুস্পষ্টভাবে উপস্থাপন করতে পারে, যা আন্তর্জাতিক আস্থা গড়ে তোলে এবং সমন্বিত সহায়তা আহরণে সহায়ক হয়।

    তিন-স্তরের কার্যকরী মডেল
    কেস স্টাডিটিতে একটি তিন-পদক্ষেপের ইঞ্জিন মডেল উপস্থাপন করা হয়েছে, যা জলবায়ু কর্মকাণ্ডকে চালিত করে:
    ১. এনডিসিএস: জাতীয় লক্ষ্য নির্ধারণ করে এবং জলবায়ু অ্যাকশনের সম্ভাব্য ব্যয় অনুমান করে
    ২. স্বচ্ছতা ব্যবস্থা: অগ্রগতি অনুসরণ করে এবং সহযোগিতা ও কাজের ঘাটতি চিহ্নিত করে
    ৩. জলবায়ু অর্থায়ন: এই ঘাটতি পূরণ করে বাস্তবায়নের পথ সুগম করে

    পানামার ডিজিটাল প্ল্যাটফর্ম: একটি অনুকরণীয় উদাহরণ
    প্রকাশনাটিতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে পানামার “জাতীয় জলবায়ু স্বচ্ছতা প্ল্যাটফর্ম”, যা ২০২২ সালে চালু হয়। এটি একটি ডিজিটাল পোর্টাল, যেখানে জলবায়ু সম্পর্কিত ডেটা ও নীতিগত তথ্য একত্রিত করা হয়, যা পারস্পরিক সংযুক্ত ও মডুলার কাঠামোর মাধ্যমে কাজ করে। এই প্ল্যাটফর্ম প্যারিস চুক্তির এনহান্সড ট্রান্সপারেন্সি ফ্রেমওয়ার্ক (ইটিএফ) এর শর্ত পূরণ করার পাশাপাশি দেশের এনডিসি বাস্তবায়ন ও রূপান্তরমূলক জলবায়ু কর্মপরিকল্পনা বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    এই গবেষণা প্রমাণ করে যে-দৃঢ় স্বচ্ছতা কাঠামো শুধু আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণেই নয়, বরং অভ্যন্তরীণ জলবায়ু কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অর্থায়ন আহরণের পথ সুগম করতেও অপরিহার্য।

    এই ধরনের সফল উদাহরণগুলোই বৈশ্বিক পরিসরে দেশগুলোকে শক্তিশালী ও অর্থপূর্ণ জলবায়ু উদ্যোগ নিতে উৎসাহিত করবে এবং ভবিষ্যতের জন্য একটি টেকসই ও সমন্বিত পথ নির্দেশ করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন