শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ৮৭ হাজার হাজীর নিরাপদ প্রত্যাবর্তন, ফেরত পেলেন ৮ কোটি ২০ লাখ টাকা

    ৮৭ হাজার হাজীর নিরাপদ প্রত্যাবর্তন, ফেরত পেলেন ৮ কোটি ২০ লাখ টাকা
    ছবি: সংগৃহিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের মক্কা-মদিনায় এবারের পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি হাজী। হজ শেষে সরকার তাদের কাছে মোট ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত দিয়েছে।

    ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ নির্দেশনায় এবারের হজ কার্যক্রম অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। সময়মতো হজ ফি পরিশোধ, মক্কার নিকটবর্তী বাসা ভাড়া, স্বল্প ব্যয়ে যাত্রার ব্যবস্থা এবং সৌদি আরবে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করায় এ সাফল্য সম্ভব হয়েছে।

    চলতি ২০২৫ সনে হজ প্যাকেজের মূল্য আগের বছরের চেয়ে ৭৩ হাজার টাকা কমানো হয়। এ বছর চালু হয় তিনটি নতুন সেবা- প্রযুক্তি নির্ভর ‘লাব্বাইক’ মোবাইল অ্যাপ, আন্তর্জাতিক রোমিং সুবিধা এবং হজ প্রি-পেইড কার্ড।

    হজ ব্যবস্থাপনার বাইরে গত এক বছরে ধর্ম মন্ত্রণালয় প্রায় তিন হাজার মসজিদ, হাজারের বেশি মাদ্রাসা-এতিমখানা, শতাধিক হিন্দু মন্দির, প্যাগোডা ও চার্চ সংস্কার-উন্নয়নে কোটি কোটি টাকার সহায়তা দিয়েছে। দুস্থদের সহায়তায় ব্যয় হয়েছে ৪ কোটি ৪৩ লাখ টাকা, যাকাত ফান্ড থেকে বিতরণ করা হয়েছে প্রায় ১১ কোটি টাকা।

    এছাড়া ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে অনুদান ও সুদমুক্ত ঋণ, ধর্মীয় শিক্ষা প্রকল্প, হাওর অঞ্চলে সচেতনতা কার্যক্রম, ওয়াকফ সম্পত্তি উদ্ধার এবং লুম্বিনিতে বাংলাদেশ বৌদ্ধ মঠ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পও হাতে নিয়েছে মন্ত্রণালয়।

    ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রাজনৈতিক চাপ না থাকায় এবং স্বচ্ছ ব্যবস্থাপনায় এবার জনসেবা কার্যক্রমে গতি এসেছে। প্রধান উপদেষ্টা পরিষদের সভায় এ সাফল্যের জন্য ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন