শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উদ্বোধন করলেন রাজশাহীর ১২ প্রকল্প

    উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উদ্বোধন করলেন রাজশাহীর ১২ প্রকল্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজশাহীর স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেছেন। শনিবার সকাল ৯টায় রাজশাহী সার্কিট হাউসে উপস্থিত থেকে তিনি মোট প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ১২টি প্রকল্পের উদ্বোধন করেন।

    উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, রাজশাহী সিটি কর্পোরেশন বাস্তবায়িত রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ, হড়গ্রাম নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোদাগাড়ী, তানোর, বাগমারা, পবা, মোহনপুর ও চারঘাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, ব্রিজ ও কালভার্ট মার্কেট ও হাটবাজার ভবন, পানি অপসারণ প্রকল্পসহ অন্যান্য অবকাঠামো।

    এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, সহকারী একান্ত সচিব আয়মন হাসান রাহাত, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন