শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • মুক্তিযুদ্ধের চেতনার নামে বাণিজ্য হয়েছে: সালাহউদ্দিন

    মুক্তিযুদ্ধের চেতনার নামে বাণিজ্য হয়েছে: সালাহউদ্দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে বাণিজ্য চালানো হচ্ছে।

    শনিবার (৯ আগস্ট) সিরডাপ মিলনায়তনে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

    সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে বাণিজ্য হয়েছে। বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভক্ত করা হয়েছে। কিন্তু স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না।

    তিনি বলেন, বাংলাদেশকে একটি বৈষম্যহীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।

    বাংলাদেশের নিরাপত্তার জন্য ফ্যাসিস্ট বড় হুমকি উল্লেখ করে তিনি বলেন, এই ভূখণ্ড নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যে কোনো পরিকল্পনা যাতে সফল হতে না পারে, সেজন্য সশস্ত্রবাহিনী, নিরাপত্তা বাহিনী, বুদ্ধিজীবী মহল সবাইকে সচেতন থাকতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন