শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ১২ আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা

    ১২ আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ১২ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেস উইং এই তথ্য নিশ্চিত করে। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে মালয়েশিয়া ও আসিয়ান দেশগুলোর ভূমিকা জোরদার করার জন্য আহ্বান জানানো হবে বলেও জানানো হয়।

    অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, খাজানের সাথে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথা হবে। আমরা গভীর সমুদ্রে মাছ ধরায় বিনিয়োগ করার জন্য মালয়েশিয়াকে আহ্বান জানাবো। সমুদ্রের ৪০-৫০ কিলোমিটারের মধ্যে আমরা ইলিশ মাছ বা অন্য মাছ শিকার করে থাকি। ডিপ সি ফিশিং আমাদের তেমন হয় না। অথচ আমাদের যে পুরো সামুদ্রই এলাকা তা প্রায় ২ লাখ ১০ হাজার বর্গকিলোমিটার।এটি বাংলাদেশের যে আয়তন তার থেকে অনেক বেশি। প্রধান উপদেষ্টা এই বিষয়টাতে গুরুত্ব দিতে চাচ্ছেন।

    তিনি বলেন, প্রোটন হোল্ডিং ইলেকট্রিক যানবাহন নিয়ে কাজ করে। বাংলাদেশেও এটি প্রকীয়াজাতকরন করা যায় কী না এ বিষয়ে তাদের সাথে কথা হবে। মোবাইল নেটওয়ার্ক কোম্পানি এক্সিয়াটা’র প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে কথা হবে।

    শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সাথে জ্বালানি উপদেষ্টা যাবেন তিনি পেট্রোনাসে চেয়ারম্যান বসবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে মালয়েশিয়ার কর্তৃপক্ষের বৈঠক হবে। সেখানে তারা মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসনের বিষয়ে কথা বলবেন। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরি বেশ কয়েকটি বিজনেস কনফারেন্সে বক্তব্য রাখবেন। আমরা আশা করছি এই সফর সফল হবে। আমাদের দেশ থেকে মালয়েশিয়ায় অনেকে পড়তে যায় কিন্তু অনেক ক্ষেত্রে তাদের ভালো চাকরি হয় না। এ বিষয়টা নিয়েও আলোচনা করা হবে।

    তিনি আরও জানান, মালয়েশিয়ান অফিশিয়ালদের সাথে প্রায় সব বিষয়েই আলোচনা হবে। শ্রমবাজারের সাথে অনেক বিষয় জড়িত আছে। ড. আসিফ নজরুল শুরু থেকেই এ বিষয়ে লেগে আছেন। আমরা আশা করছি সামনে বিষয়টি আরও ভালো জায়গায় যাবে।

    আর মালয়েশিয়ায় বাংলাদেশিদের আটকের বিষয়ে বলেন, দুই দেশের পুলিশের মধ্যে একটা চুক্তি হয়েছে। এখন থেকে যেকোনও ধরনের তথ্য যাতে যাচাই বাছাই করা যায় এবং দ্রুত তথ্য শেয়ার করা যায় সে বিষয়ে আলোচনা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন