শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

    মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।

    এই সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি এক্সচেঞ্জ অব নোটে স্বাক্ষর করার কথা রয়েছে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে অভিবাসন এবং বিনিয়োগ খাতের উন্নয়নে।

    এ ছাড়া মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হতে পারে।

    তার সফর সঙ্গীর তালিকায় পররাষ্ট্র, প্রবাসীকল্যাণ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ছাড়াও আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত। 

    প্রধান উপদেষ্টার এ সফর নিয়ে গতকাল রবিবার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হবে এই সফরের মাধ্যমে। প্রবাসী শ্রমিক নিয়োগে মালয়েশিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

    অভিবাসন, বিনিয়োগ এবং গভীর সমুদ্রে মাছ ধরায় সহযোগিতা—এসব বিষয় সফরের আলোচনায় অগ্রাধিকার পাবে।

    তিনি জানান, মালয়েশিয়া পৌঁছে প্রধান উপদেষ্টা গার্ড অব অনারে অভ্যর্থনা পাবেন। মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানদের একান্ত বৈঠক হবে। এর পরপরই প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক এবং নির্ধারিত সমঝোতা স্মারক সই হবে।
     
    ৫টি সম্ভাব্য সমঝোতা স্মারক হলো— প্রতিরক্ষা ও জ্বালানিবিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও মালয়েশিয়ার চিপ নির্মাতা প্রতিষ্ঠান মিমোস (MIMOS)-এর মধ্যে সহযোগিতা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS) ও মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (ISIS)-এর মধ্যে সহযোগিতা। এছাড়া হালাল ইকো সিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনীতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতাবিষয়ক ৩টি এক্সচেঞ্জ অব নোট সই হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন