শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল এক মাস

    ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল এক মাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের মেয়াদ আরও এক মাস বৃদ্ধি করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার (১২ আগস্ট) জারি করা প্রজ্ঞাপনে জানায়, কমিশনের নতুন মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে।

    জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় গত ১২ ফেব্রুয়ারি ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা ও রাজনৈতিক দল, শক্তির সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস কমিশনের সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ সহ-সভাপতি হিসেবে রয়েছেন।

    কমিশনের অন্যান্য সদস্যরা হলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের আয়ুব মিয়া, পুলিশ সংস্কার কমিশনের সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান।

    কমিশনের কাজ শুরু হয় ১৫ ফেব্রুয়ারি, যার মেয়াদ ছিল ১৫ আগস্ট পর্যন্ত। প্রথম পর্বের সংলাপে ১৬৬টি প্রস্তাবের মধ্যে ৬২টি বিষয়ে এবং দ্বিতীয় পর্বে ২০টি সাংবিধানিক বিষয়ে ঐকমত্য হয়েছে।

    কোমিশন জানিয়েছে, সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ এবং জুলাই সনদ মানার বাধ্যবাধকতা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী সপ্তাহে কমিশন রাজনৈতিক দলের সঙ্গে তৃতীয় ধাপের সংলাপে বসবে। মেয়াদ শেষ হওয়ার আগে এই সংলাপের প্রস্তুতির জন্য এক মাস মেয়াদ বাড়ানো হলো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন