শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা

    বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশকে ব্যবসা ও বিনিয়োগের জন্য এক অপার সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগে আগ্রহী হতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুরে অনুষ্ঠিত বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক এক সভায় তিনি বলেন, বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি, জ্বালানি, কৃষি ও শিল্প খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য লাভজনক সুযোগ সৃষ্টি করতে পারে।

    দেশটিতে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে এ সংলাপের আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন ও বিডা। এতে অংশ নেন মালয়েশিয়ার চেম্বার অব কর্মাসের নেতারাসহ ব্যবসায়ী প্রতিনিধিরা।

    শান্তিতে নোবেলজয়ী এ অর্থনীতিবিদ বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে শুরু থেকেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত।

    অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ সময় উল্লেখ করেন, নতুন বাংলাদেশ গড়তে দরকার অথর্নৈতিক সমৃদ্ধি। এজন্য মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন