শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • টুঙ্গিপাড়ায় ১৫ আগস্টে নেই সংগঠনের আনুষ্ঠানিকতা

    টুঙ্গিপাড়ায় ১৫ আগস্টে নেই সংগঠনের আনুষ্ঠানিকতা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হাসিনা সরকারের সময়ে প্রতি বছর ১৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধকে ঘিরে থাকত নানা আয়োজন। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করত সমাধিসৌধে, যেখানে এমপি-মন্ত্রীসহ অসংখ্য নেতাকর্মীর পদচারণায় মুখর হয়ে উঠত পুরো এলাকা। অনুষ্ঠানকে ঘিরে কয়েকদিন আগে থেকেই সমাধিসৌধ কমপ্লেক্সে ধোয়ামোছা ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন হতো।

    হাসিনা সরকারের পতনের পরও গত বছর এই দিনে টুঙ্গিপাড়ায় শোক দিবস পালন করেছিল স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। তবে এ বছর প্রেক্ষাপট একদমই ভিন্ন। সমাধিসৌধে বিরাজ করছে সুনসান নীরবতা। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতে আসেননি সাধারণ সমর্থকসহ নেতাকর্মীরা। দিনটি ঘিরে যে কোনো ধরনের নাশকতা এড়াতে টুঙ্গিপাড়ায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধ এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।

    শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকা ঘুরে দেখা গেছে, প্রধান ফটকে পুলিশের পাহারায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এ ছাড়া পুলিশের সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সমাধিসৌধের তিনটি প্রবেশদ্বারই সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। টুঙ্গিপাড়ার গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

    স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সারাদিনে কোনো দর্শনার্থী বা আওয়ামী লীগের কাউকে সমাধিসৌধে আসতে দেখা যায়নি।

    সমাধিসৌধ কমপ্লেক্সে ঘুরে দেখা গেছে, সমাধির বিভিন্ন সড়কে পড়ে আছে গাছের মরা পাতা। পথের টাইলসে পড়েছে শ্যাওলা। বিশ্রামাগার ও সমাধির বাসার বিভিন্ন আসবাবপত্রে জমেছে ধুলো। সমাধির ফুলগাছগুলোও যেন প্রায় মৃত।

    টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ১৫ আগস্ট উপলক্ষে সমাধিসৌধে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমাধির চারপাশে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের অনুকূলে আছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন