শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • চাঁদাবাজদের কোনো ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

    চাঁদাবাজদের কোনো ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ যদি নির্বাচনের প্রতি মনোনিবেশ করে, তবে কেউ সেটি বন্ধ করতে পারবে না। তিনি আরও সতর্ক করেছেন যে, দেশে কোনো চাঁদাবাজকে থাকতে দেওয়া হবে না।

    শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “চাঁদাবাজদের জন্য বাংলাদেশে কোনো স্থান নেই। যত বড়ই হোক, চাঁদাবাজকে আইনের আওতায় আনা হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।”

    উপদেষ্টা আরও জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন। কিছু রাজনৈতিক দলের বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না—এ ধরনের প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখে নির্বাচন হবে। কে কী বললো—এটা শোনার দরকার নেই।”

    এসময় তিনি বাজার পরিস্থিতির বিষয়ে বলেন, প্রচুর বৃষ্টিপাতের কারণে শাক-সবজির দাম কিছুটা বেড়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসার সঙ্গে সঙ্গে দাম বৃদ্ধি পাচ্ছে, তবে কৃষকরা তা থেকে উপযুক্ত লাভ পাচ্ছেন না। বিশেষ করে আলুর পর্যাপ্ত মজুত থাকলেও মধ্যস্বত্বভোগীরা মূল্য বৃদ্ধি করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন