শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরাতে নির্দেশ

    বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরাতে নির্দেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলে পাঠানো হয়নি। টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানিয়ে পরে অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের স্পষ্টভাবে জানানো হয়েছে— কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে নামিয়ে ফেলতে হবে।

    দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের বেশ কয়েকটি মিশনের সঙ্গে যোগাযোগে জানা গেছে, এখনো অনেকে আনুষ্ঠানিক নির্দেশনা পাননি। তবে অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন, তারা সরকারের কাছ থেকে সরাসরি এ ধরনের বার্তা পেয়েছেন।

    দূতাবাস সূত্র জানায়, বিদেশে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস, হাইকমিশন ও কূটনীতিকদের বাসভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি টানানো ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সেসব ছবি তাৎক্ষণিকভাবে নামিয়ে ফেলতে বলা হয়েছে। নির্দেশ বাস্তবায়ন তদারকির জন্য অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিশ্চিত করবেন যে মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে। ফলে বিদেশি মিশনগুলোতে আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের ছবি থাকবে না।

    বিদেশে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। এটি লিখিতভাবে আসেনি, তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য মিশনগুলোতেও বিষয়টি জানিয়ে দেওয়ার। একই সঙ্গে তদারকির দায়িত্বও থাকবে।’

    আরেকজন কূটনীতিক জানান, তাদের অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি এ বার্তা দিলেও কাছাকাছি আরেকটি মিশনের মাধ্যমেও বিষয়টি তাদের জানানো হয়েছে।

    দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশে কর্মরত এক কূটনীতিক বলেন, ‘এমন কোনো বার্তা এখনো আমি পাইনি। তবে হাইকমিশনার পেয়েছেন কি না, তা জানি না।’


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন